ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৫৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ফুলে ফুলে সেজেছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এই গ্রীষ্মে প্রকৃতিতে চলছে চোখ-ধাঁধানো রঙের উৎসব। রাজধানীর পথে পথে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ফুলের মন মাতানো রঙে, নেচে উঠেছে প্রকৃতি। আগুন ঝরা দিনে প্রকৃতির এই রূপে মুগ্ধ পথিকেরা, ভিন্ন মাত্রা দিয়েছে ঈদের আমেজকেও। 

গ্রীষ্মের তপ্ত আকাশ জুড়ে মেঘের আনাগোনা।  কখনো কালবৈশাখীর হানা। এরই মাঝে নগর জীবনে প্রশান্তি এনে দিচ্ছে কৃষ্ণচূড়ার লাল আভা।  

আপন মহিমায় দীপ্তি ছড়িয়ে যাচ্ছে গ্রীষ্মের আরেক ফুল সোনালু। কাঁচা হলুদ রঙা এই ফুলের রঙে আশপাশটাও যেন উজ্জ্বল হয়ে ওঠে।

ফাঁকা রাজধানীতে বেগুনি আলো ছড়াচ্ছে জারুল। শান্ত আর ভিন্ন এক মুগ্ধতার পরশ ছুঁয়েছে প্রকৃতিতে।

আগুন ঝরা দিন কিংবা এক পশলা বৃষ্টি। গ্রীষ্মের এ দিনগুলোতে  কৃষ্ণচূড়া, সোনালু আরু জারুলের শোভা, ঈদ আমেজকেও দিয়েছে ভিন্ন মাত্রা।