ফুলের মাস ফেব্রুয়ারিতে আশাবাদী চাষিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ফুল ভালোবাসে না এমন কেউ নেই। তাই বছর জুড়েই কম-বেশি চাহিদা থাকে ফুলের। এছাড়া প্রতি বছর ফেব্রুয়ারিতে পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদার সিংহভাগ যোগান দিয়ে থাকে ঝিনাইদহের কালীগঞ্জের ফুল চাষি ও ব্যবসায়ীরা।
ঝিনাইদহের কালীগঞ্জে মাঠের পর মাঠ রঙ্গিন গাঁদার সমারোহ জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে ফুলই শ্রেষ্ঠ। সেসব মানুষের মনের খোরাক মেটাতে ফুল উৎপাদনে দিনরাত পরিশ্রম করছেন এখানকার ফুল চাষিরা। সারা বছর ফুল উৎপাদন করলেও বসন্ত, ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারির বাজার ধরাটাই থাকে চাষিদের মূল লক্ষ্য। এ তিনটি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসেব মেলান তারা।
কালীগঞ্জ উপজেলায় ফুল চাষে এবার নীরব বিপ্লব ঘটেছে। কৃষিকাজের পরর্বীতে ফুল চাষকে পেশা হিসাবে নিয়ে ভাগ্য পরিবর্তন করছেন অনেক কৃষক। উপজেলার শতাধিক কৃষক এ ফুল চাষের সঙ্গে জড়িত। এখানে উৎপাদিত গাঁদা ফুলের ওপর নির্ভর করতে হয় রাজধানীর শাহবাগের ফুলের বাজারসহ দেশের ফুল ব্যবসায়ীদের। দিন দিন এখানকার ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬ উপজেলায় প্রায় ২৫০শ’ হেক্টর জমিতে নানা জাতের ফুল চাষ হচ্ছ। সবচেয়ে বেশি ফুল চাষ হচ্ছে কালীগঞ্জ উপজলোর ফুলপল্লী নামে খ্যাত বালিয়াংগা, এলোচনপুর, কোলা ও নলডাংগাসহ বিভিন্ন গ্রামে। চলতি মৌসুমে এ উপজলোয় ফুল চাষ হয়েছে ১শ’ হেক্টর জমিতে।
সফল ফুলচাষি ও ব্যবসায়ী এস এম টিপু সুলতান জানান, তিনি ২৭ বছর ধরে ফুলের সাথে জড়িত। ঢাকায় তার ফুলের দোকানও আছে। সেখানে তিনি ফুলের ব্যবসা করেন। তিনি সর্ব প্রথম গ্লাডিওলাস দিয়ে ফুলের চাষ শুরু করেন। এরপর জারবেরা ফুলের আবাদ করেন। সর্বশেষ গত ২০১৭ সালে নেদারল্যান্ডের ফুল লিলিয়ামের চাষ করেন। কিন্তু সময় মত ফুল না উঠায় সে বছর তিনি তেমনভাবে ফুল বিক্রি করতে পারেনি। এবার সময় মত ফুল উঠবে এবং তিনি ভালভাবে লিলিয়াম ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করেন।
বেলেডাংগা গ্রামের ফুলচাষি মোতালেব হোসেন বলেন, এক বিঘা জমিতে ফুলের পরিচর্যা, সেচ, সার, ওষুধ, পরিবহনসহ তার প্রতিবছরে ব্যয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ভালো দাম পেলে লাভ হয় প্রায় একলাখ টাকা। এ জন্য ফুলচাষের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কালীগঞ্জ কৃষি কর্মকর্তা জাহিদিল কবির বলেন, আমরা প্রতিনিয়ত কৃষকদের ফুল চাষ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি, এর ফলে সঠিকভাবে ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এছাড়া স্থানীয় ফুল বাজারগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ ফুল বিক্রি হচ্ছে। যা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফুলের চাহিদা পূরণ করছে।
অসময়ে ফুল সংরক্ষণ ব্যবস্থা করা হলে কৃষকরা ফুল চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ধরণের ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন ফুলচাষিরা।
-জেডসি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

