ফের করোনা টিকা রপ্তানি করবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া সোমবার বলেছেন, উদ্ধৃত্ত থাকা কোভিড-১৯ টিকার ডোজ চলতি বছরের অক্টোবর থেকে ফের রপ্তানি শুরু করবে দিল্লি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারত হচ্ছে বিশ্বের সববৃহৎ টিকা উৎপাদনকারী দেশ। কিন্তু দেশটি করোনার ভয়ঙ্কর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর করোনা টিকার রপ্তানি বন্ধ করে দেয় দেশটি।
নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার ভারতীয় এই সিদ্ধান্তের কারণে বৈশ্বিক টিকা ভাগাভাগি করে নেয়ার কর্মসূচি কোভ্যাক্স বড় একটা ধাক্কা খায়।
মানদাভিয়া বলেছেন, নিজেদের ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের আওতায় এবং কোভ্যাক্সের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে ভারত এখন করোনা টিকা রপ্তানি শুরু করবে।
তিনি বলেন, এটি আমাদের ‘বাসুদৈব কুটুম্বকম’ এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের জন্য বিশ্বের প্রতি ভারতের প্রতিশ্রুতি পূরণের জন্য টিকার উদ্বৃত্ত সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, ভারতীয়দের টিকা দেয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভারত এখন পর্যন্ত ৯০টিরও বেশি দেশে ৬.৬ কোটি ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










