ঢাকা, শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী ফের পানিতে ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে জাপানে ঋতুপর্ণারা ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৩তম

ফের পানিতে ডুবে গেল রাঙামাটির ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটি সদরের পর্যটনকেন্দ্রে অবস্থিত ঝুলন্ত সেতু আবারও পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনের উপর প্রায় চার ইঞ্চি পানি উঠে যায়। ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেতুতে দর্শনার্থীদের চলাচল বন্ধ ঘোষণা করেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, চেঙ্গী, মাইনী ও কাচালং নদী এবং প্রতিবেশী দেশ ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কাপ্তাই হ্রদে গিয়ে মিশছে। টানা কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে আসা এই ঢলের কারণে হ্রদের পানি ক্রমাগত বাড়ছে। পানির এই ধারাবাহিক বৃদ্ধির ফলেই শুক্রবার বিকেলে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়।

এ প্রসঙ্গে রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বৃদ্ধির কারণে শুক্রবার বিকেলে সেতুতে প্রায় চার ইঞ্চি পানি উঠেছে। ঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপার বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, পানি কমে গেলে দর্শনার্থীদের জন্য সেতুটি পুনরায় খুলে দেওয়া হবে।

এদিকে হ্রদের পানি বৃদ্ধির কারণে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাঁধের জলকপাট খোলা হলো। শুক্রবার সকালে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল-এ পৌঁছালে জলকপাটগুলো ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা শুরু হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর জলকপাটগুলো বন্ধ করা হয়েছিল।