ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ফের মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে ইংল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে ইংল্যান্ডে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাভিদ জানান, আগামী মঙ্গলবার থেকে জনপরিবহন ও মার্কেটে মাস্ক পরা বাধ্যতামূলক।

সাজিদ জাভিদ বলেন, যুক্তরাজ্যের চারটি প্রদেশ সম্মত হলে বিদেশ থেকে আসা সবার জন্য যত দ্রুত সম্ভব পিসিআর পরীক্ষা বাধ্যতামূলত করা হবে। 

এদিকে, যুক্তরাজ্যে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ওমিক্রন শনাক্তের পর ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় রোববার ভোর চারটা থেকে মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে রেডলিস্টে যোগ করবে ব্রিটেন। 

করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কারণে শাস্তি পেয়েছ বলে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,  নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এটা দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার মতো বিষয়। 

এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া  করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে  উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।