ফের হামলার শঙ্কা, শ্রীলঙ্কায় মসজিদে না যাওয়ার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
আবারও হামলা হতে পারে এমন আশঙ্কায় দেশের নাগরিকদের মসজিদ ও গির্জায় না যাওয়ার পরামর্শ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। ধর্মীয় উপাসানালয়ে না গিয়ে বাড়িতে বসে প্রার্থনা করতে দেশটির নাগরিকদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। এর ফলে শুক্রবার শ্রীলঙ্কার মুসলামানরা মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছেন না।
ইস্টার সানডের প্রার্থনার সময় ভয়াবহ বোমা হামলার পর প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কায় এই সতর্কবার্তা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে বিদেশি নাগরিকদের উপর হামলার শঙ্কায় শ্রীলঙ্কায় ব্রিটিশ নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।
গত ২১ এপ্রিল ইস্টার সানডের সকালে তিনটি গির্জা ও চারটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ২৫৩ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। এরপর শ্রীলঙ্কায় জারি করা হয় জরুরি অবস্থা।
ভয়াবহতম ওই হামলার পর পাল্টা সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কায় মধ্যে দিন কাটাচ্ছেন শ্রীলঙ্কায় বসবাসরত সংখ্যালঘু মুসলমানরা। বোমাতঙ্কের পাশাপাশি গ্রেপ্তার-হয়রানি এড়াতে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থান করা মুসলমানদের মসজিদে না যাওয়ার পরামর্শ নেয়া হয়।
এছাড়া শ্রীলঙ্কার প্রধান ইসলাম ধর্মীয় সংস্থা অল সিলন জামিয়াতুল উলমা দেশটির মুসলমানদের শুক্রবার বাড়িতে নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে। সংস্থাটি বলছে, নিজের পরিবার এবং সম্পত্তি রক্ষা করার প্রয়োজন আছে।
দেশটির কার্ডিনাল মালকলম রঞ্জিতও আহ্বান জানিয়ে বলেছেন, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত দেশের গির্জাগুলোতে প্রার্থনায় না যাওয়া উচিত। কেননা আগে নিরাপত্তা।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











