ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৯:২৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ফেরদৌসী প্রিয়ভা‌ষিণী সমাহিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৫৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে মুক্তিযোদ্ধা, অধিকারকর্মী ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। আজ বৃহস্প‌তিবার বিকেল ৩টায় শহীদ জননী জাহানারা ইমামের কবরের পাশে সমা‌হিত করা হয় আজীবন সংগ্রামী  এই মহান নারীকে।

এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়ার পর সর্বস্তরের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বাদ জোহর ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের কেন্দ্রীয় মস‌জিদে ফেরদৌসী প্রিয়ভাষিণীর নামাজে জানাজা অনু‌ষ্ঠিত হয়। 

সমাহিত করার সময় প্রিয়ভাষিণীর প‌রিবারের সদস্যরাসহ নিকট আত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচালনায় বি‌ভিন্ন রাজনৈ‌তিক দল ও সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠন ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিন শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন হাজারো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

গত মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

এই বিভাগের জনপ্রিয়