ফেসবুক-গুগল মানবাধিকারের জন্য হুমকি: অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ফেসবুক ও গুগলের ‘নজরদারিভিত্তিক ব্যবসায়িক মডেলকে’ মানবাধিকারের জন্য হুমকি উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
বৃহস্পতিবার প্রকাশিত ৬০ পৃষ্ঠার প্রতিবেদনে অ্যামেনেস্টি বলেছে, গুগল ও ফেসবুকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে পরিষেবাগুলো নেওয়া সত্ত্বেও তারা তাদের প্ল্যাটফর্মে বাড়তি আয়ের জন্য অনেক কৌশল ব্যবহার করে৷
ফেসবুক ও গুগল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ব্যবসায়িক বিজ্ঞাপন দেখাচ্ছে জানিয়ে অ্যামেনেস্টি বলেছে, এই দুটি সংস্থা মানুষের গোপনীয়তার অধিকারের ওপর আক্রমণ চালিয়েছে৷ তারা তাদের পরিষেবাগুলোতে প্রবেশযোগ্যতার বিনিময়ে বিভিন্ন তথ্য ছাড়াও ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়৷ এটি একটি সমস্যা, কারণ, উভয় সংস্থাই মানুষের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে৷
অ্যামনেস্টির মহাসচিব কুমি নাইডু বলেন, ‘আমাদের ডিজিটাল জীবনে তাদের এই নিয়ন্ত্রণ গোপনীয়তার অধিকারকে ক্ষুণ্ণ করছে এবং এটি আমাদের যুগের মানবাধিকার চ্যালেঞ্জের মধ্যে অন্যতম৷’
প্রতিবেদনে অনলাইন পরিষেবাগুলোতে প্রবেশযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের গোপনীয়তা সুরক্ষা করার নীতিমালা বাস্তবায়নে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে৷
‘এই করপোরেশন কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া মানুষদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের৷ তবে গত দুই দশক ধরে প্রযুক্তি সংস্থাগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ব-নিয়ন্ত্রণে চলে গেছে৷’
অ্যামনেস্টির এই প্রতিবেদনের সঙ্গে একমত নয় ফেসবুক৷ ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর স্টিভ স্যাটারফিল্ড তাদের বিজনেস মডেলকে ‘নজরদারিভিত্তিক’ বলে অ্যামেনেস্টির ধারণাকে প্রত্যাখ্যান করেছেন৷ তিনি বলেছেন, ফেসবুকের ব্যবহারকারীরা স্বেচ্ছায় তাদের পরিষেবার জন্য সাইন-আপ করেন৷
ফেসবুকের মতো গুগলও অ্যামনেস্টির প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করলেও এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি৷ সূত্র: ডয়চে ভেলে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











