ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১০:০৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

ফেসবুক ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে: মারিয়া রেসা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে বলে সমালোচনা করেছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মারিয়া রেসা। মার্কিন প্রতিষ্ঠানের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ‘নোংরা কাদার বন্যা’ বইয়ে দেওয়ায় তিনি এ সমালোচনা করেন।

গতকাল শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মারিয়া রেসা এ কথা বলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়, মারিয়া রেসা অভিযোগ করে বলেন, ‘মার্কিন প্রযুক্তি জায়ান্টরা এক ধরনের মিথ্যার ভাইরাসের মাধ্যমে আমাদের সবাইকে সংক্রমিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ঘৃণা ছড়িয়ে ব্যবসা করছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো প্রকৃত ঘটনা ও সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয়। এ ছাড়া বিভেদের বীজ বপন করতে ক্ষমতার অপব্যবহার করে।’

শান্তিতে নোবেল জয়ী এই সাংবাদিক বলেন, ‘এখন আমাদের এসব ঘৃণা, সহিংসতা ও নোংরামির অবসান ঘটানোর খুব দরকার। তথ্য ব্যবস্থার মধ্য দিয়ে এগুলো অভিশাপ ডেকে আনছে।’

সম্প্রতি জনপ্রিয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ঘোষণা করে, ফেসবুকে তারা নতুন কিছু ফিচার চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে তাদের ব্যবহারকারীরা নিউজফিডে কী দেখতে চান, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

উল্লেখ্য, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অনবদ্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ দুই সাংবাদিক এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পান। শুক্রবার অসলোতে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে পুরস্কার গ্রহণ করেন ফিলিপাইনের সংবাদভিত্তিক ওয়েবসাইট র‌্যাপলারের সহ প্রতিষ্ঠাতা ও সিইও মারিয়া রেসা ও রুশ সংবাদমাধ্যম নোভায়া গেজেটার সম্পাদক রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।