ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৪:১৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ফেসবুকে উস্কানির অভিযোগে তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২২ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে এক তরুণীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। আটক নারীর নাম ফারিয়া মাহজাবিন (২৮)। বৃহস্পতিবার রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

 


ফারিয়া ধানমন্ডির নার্ডিবিন কফি হাউসের অন্যতম মালিক। খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন তিনি।



র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস দিতেন।