ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:৩২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী

ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আটক করা হয় তাকে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় ওই কিশোর মুঠোফোনে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। এরপর সন্ধ্যায় শিশুটির বাবা থানায় গিয়ে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ করেন।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য পরিবারকে বলা হয়েছে। এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি। তবে মামলা না করলেও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।