ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় এগোলেন শেখ হাসিনা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
চলতি বছর ফোর্বসের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় এক ধাপ এগিয়ে ৪২তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এ তালিকায় তার অবস্থান ছিল ৪৩।
এ বছর ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার পরে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এ ছাড়া তালিকায় ৩৬তম অবস্থানে রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ইরানের নীতি পুলিশের হাতে আটক হয়ে মারা যাওয়া জিনা মাহসা আমিনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্রভাবশালী তালিকায় ১০০ নম্বরে স্থান দেওয়া হয়েছে।
২০০৪ সাল থেকে বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর এই বার্ষিক তালিকাটি তৈরি করে আসছে মার্কিন বিজনেস সাময়িকী ফোর্বস।
ফোর্বস জানায়, তালিকাটি চারটি প্রধান মানদণ্ডে নির্ধারণ করা হয়। সেগুলো হলো অর্থ, মিডিয়া, প্রভাব ও প্রভাবের ক্ষেত্র।
ফোর্বস সাময়িকীতে লেখা হয়, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়ী হওয়ার পর তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদও।
এতে আরও লেখা হয়, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো বিষয়গুলোতে আরও জোর দেওয়ার পরিকল্পনা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে একটি দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করছেন শেখ হাসিনা।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











