ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৪৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ফ্যাক্সাইয়ের আঘাতে জাপানে ৯ লাখ বাড়ি বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শক্তিশালী টাইফুন ফ্যাক্সাই আঘাতে জাপানে ৯ লাখের বেশি ঘর-বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং রাজধানী টোকিওর কাছে ভূমিধস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার ভোরে জাপানের রাজধানী টোকিওর পূর্বদিকে এই টাইফুন আঘাত হানার ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরের আগে রাজধানী টোকিওর পূর্বদিকের চিবা শহরের উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ একটানা ২০৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ফ্যাক্সাই আঘাত হানে।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, চিবায় আঘাত হানা ফ্যাক্সাই সর্বোচ্চ গতিবেগের টাইফুন। এনএইচকে দেশটির এক কর্মকর্তা জানান, এমন পরিস্থিতি এর আগে কখনো দেখিনি।

বিবিসি বলছে, ফ্যাক্সাইয়ের কারণে জাপানের ১৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অনেক রেললাইন লাইন বন্ধ হয়েছে। তবে এতে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে।

-জেডসি