ফ্রান্সে ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী দলের ভরাডুবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ফ্রান্সে শান্তির ধর্ম ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোয় শোচনীয় ভরাডুবির শিকার হয়েছে আরএনর। পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় রাউন্ডেও ইসলাম বিদ্বেষী উগ্রপন্থী মেরি লা পেন-এর ন্যাশনাল র্যা লি (আরএন) কোথাও বিজয়ী হতে পারেনি।
এমনকি এ নির্বাচনে খারাপ পারফরমেন্স করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলও। নির্বাচনে বিষ্ময়কর উত্থান ঘটেছে মধ্য-ডানপন্থী রিপাবলিকান ও সোশ্যালিস্ট পার্টির। রোববার অনুষ্ঠিত নির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়েছে। বৈধ ভোটারদের মধ্যে শতকরা ৩৫ ভাগেরও কম মানুষ ভোট দিয়েছেন।
আগামী বছর এপ্রিলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এই নির্বাচনের ফলকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
গত সপ্তাহের প্রথম দফা আঞ্চলিক নির্বাচনে খুব খারাপ ফলাফল করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যপন্থি লা রিপালিক এন মার্চে (এলআরইএম) পার্টি। এবার দ্বিতীয় দফার নির্বাচনেও কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে তারা। ২০১৫ সালে সর্বশেষ যখন আঞ্চলিক নির্বাচন হয়েছিল তখন ম্যাক্রোঁর দলের অস্তিত্ব ছিল না। ফলে এবারের আঞ্চলিক নির্বাচন তার দলের জন্য প্রথম।
এদিকে নির্বাচনে প্রথমবার আল্পস কোটে ডি’আজুর প্রদেশে বিজয় অর্জন করবেন বলে আশা করেছিলেন মেরি লা পেন। কিন্তু রোববারের ফল তার সেই আশায় বড় রকমের আঘাত নিয়ে এসেছে। তিনি আশা করেছিলেন, ওই প্রদেশে তিনি বিজয়ী হলে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ী হওয়ার আশা আরো সমৃদ্ধ হবে।
কিন্তু ওই প্রদেশে আরএনের প্রার্থী থিয়েরি মারিয়ানি হেরে গেছেন রিপাবলিকান রিনাউদ মুসেলিয়েরের কাছে। এ জন্য প্রতিদ্বন্দ্বীদের দায়ী করেছেন মেরি লা পেন। তিনি বলেছেন, তাকে ও তার দলকে ক্ষমতায় যাওয়া আটকাতে অস্বাভাবিক এক জোট গঠন করেছিল বিরোধীরা।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











