ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে লাখ মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার
সংগৃহীত ছবি
ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২শ ২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবলমাত্র প্যারিসে ১৪ হাজার ৫শ লোক প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময়ে ১৬ জনকে আটক করা হয়েছে। এ সময়ে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।
প্যারিসের বিক্ষোভে অংশ নেয়া হেলেন ভেরোনডিলস বলেন, টিকা কোন সমাধান নয়।
বোর্দোতে কিছু বিক্ষোভকারী তাদের শিশুদের টিকা দিতে অস্বীকার করেছে। এগারো বছরের এক শিশু বলেছে, আমরা ল্যাবরেটরির ইঁদুর নই।
শিশুটির পিতা বলছে, আমরা একটি স্বাধীন দেশে বাস করছি। গণটিকা কার্যক্রমের কোন যৌক্তিকতা নেই।
তিনি টিকা নেয়ার জন্যে পীড়াপীড়িকে ধর্ষণের সাথে তুলনা করেন।
উল্লেখ্য, গত মধ্য জুলাই থেকে ফ্রান্সে কোভিড পাশ চালু হয়। যে কাউকে রেস্টুরেন্টে, থিয়েটারে, সিনেমায় কিংবা ট্রেন ভ্রমণ ও বৃহৎ শপিং মলে যেতে হলে অবশ্যই কোভিড পাশ দেখাতে হবে। কোভিড পাশে টিকা দেয়ার তথ্য কিংবা করোনা নেগেটিভ কথা উল্লেখ থাকবে।
সরকার বলছে, করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে লোকজনকে টিকা দিতে উৎসাহিত করতেই কোভিড পাশ চালু করা হয়েছে।
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










