ফ্রান্সে ৪৫ ডিগ্রি তাপমাত্রা, ‘রেড অ্যালার্ট’ জারি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ইউরোপজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। দিন যত যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে। ইতিমধ্যে ফ্রান্সে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানে তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ফ্রান্সের একটি শহরের এই তাপমাত্রা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
তথ্য বলছে গত ২০০৩ সালে ফ্রান্সে তাপমাত্রার রেকর্ড ছিল ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে সেসময় দেশটিতে মৃত্যু হয়েছিল হাজার হাজার মানুষের। এবারও পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
বিবিসি জানিয়েছে, এবারের তাপমাত্রা সে রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছে। ফ্রান্সের মানুষকে সাবধানে থাকতে বলে সতর্কতা জারি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তীব্র গরমের কারণে দক্ষিণাঞ্চলের চার রাজ্যে নজিরবিহীন ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর। তবে দেশের বেশিরভাগ অঞ্চলে এখনও জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ এলার্ট’।
ফ্রান্সসহ জার্মানি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলোতেও তাপমাত্রা রেকর্ড গড়েছে। চলতি জুনে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আগামিদিনে পরিস্থিতি আরও বিপদজনক জায়গায় যাবে বলে আশঙ্কাপ্রকাশ করছেন আবহাওয়াবিদরা।
তীব্র তাপপ্রবাহের কারণে স্পেনের কাতালুনিয়াতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখানে দমকলকর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে।
স্পেনের আটটি প্রদেশে জারি হয়েছে রেড এলার্ট। তাছাড়া, বহু বছরের মধ্যে এবারই দেশটির বহু জায়গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তীব্র গরমের কারণে স্পেনে কয়েকটি স্থানে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
ইতালিতেও ১৬ টি শহরে তাপমাত্রা জরুরি অবস্থার পর্যায়ে পৌঁছেছে। রোমসহ কয়েকটি শহরে সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপের এই তাপপ্রবাহের জন্য দায়ী উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা গরম বাতাস।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









