ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:৩১:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নি নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির ইতিহাসে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোন নারী এই সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন।

মঙ্গলবার (২৪ মে) ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসেবে আপনার অভিজ্ঞতা কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে ভালো অবস্থানে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদ চলাকালে তার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এলিজাবেথ বর্নির অবদান হবে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ৫০ বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য, বিনিয়োগ, পানি, উন্নয়ন, বিমান পরিবহন, জলবায়ু-সংক্রান্ত পদক্ষেপ ও শিক্ষা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গতিশীল সহযোগিতা মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার কথা।

শেখ হাসিনা বলেন, আমাদের মূল্যবান চলমান অংশীদারত্বের আরও বিভিন্ন ক্ষেত্রে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও সফলতা এবং বন্ধুপ্রতিম ফ্রান্স প্রজাতন্ত্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস