ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
মোবাইলে গেম (ফ্রি ফায়ার গেম) খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভরতপুরের আলুগ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামে একটি বাড়ির ছাদে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে ফ্রি ফায়ার গেম খেলেন। খেলা শুরু হতেই চিৎকার করতে থাকেন তারা।
প্রতিদিন এই চিৎকারে বিরক্ত প্রতিবেশীরা শুক্রবার যুবকদের শান্ত হয়ে গেম খেলতে বলেন। কিন্তু যুবকরা সেকথায় কর্ণপাত করেননি। এর পর স্থানীয় এক যুবক প্রথমে গেম খেলার জন্য জড়ো হওয়া যুবকদের ওপর হামলা চালান। পালটা হামলায় এক শিশু ও এক নারীসহ ছয়জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তবে স্থানীয় আরেকটি সূত্র জানায়, গ্রামের মীর পিয়ার আলির পরিবার ও চাঁদ বিবির পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। দুই পরিবারের দুই ছেলে ছাদে দাঁড়িয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। একজন হারছিলেন আর এক জন জিতছিলেন। তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। এর পরই দুই পরিবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। ওই দুই পরিবারের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না বলেও জানান স্থানীয়রা।
মীর পিয়ারের অভিযোগ, চাঁদ বিবি ও তার ছেলে রাহুল তাদের বাড়িতে হামলা চালায় প্রথমে। অন্যদিকে, চাঁদ বিবির অভিযোগ, মীর পিয়ারের পরিবারই হামলা চালিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে। পঞ্চাশ হাজার টাকা লুঠ করে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









