ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৩:১১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

বগুড়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জের রহবলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু ও এক নারী রয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রাহবার এন্টারপ্রাইজের ওই বাসটি বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পরপরই চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বছর বয়সী এক ছেলে, এক কন্যা শিশু এবং ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় আহত ৬ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য লাশ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনরা এলেই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি জিলানী।

-জেডসি