বঙ্গবন্ধু ও ম্যান্ডেলা মানবতার দূরদর্শী নেতা: গ্রেস নালেদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ এএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. গ্রেস নালেদি মান্দিসা পান্ডর বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নেলসন ম্যান্ডেলা উভয়ই মানবতার মহান দূরদর্শী নেতা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সফররত দক্ষিণ আফ্রিকার মন্ত্রী বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
জাদুঘর পরিদর্শন শেষে ড. প্যান্ডর দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতুলনীয় আত্মনিবেদন ও ত্যাগের স্বীকৃতি প্রদান করেন এবং জাতির পিতার মূল্যবোধ ও আদর্শ তুলে ধরেন।
বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা তাকে জাদুঘরে স্বাগত জানান।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. পান্ডরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসে জাতির পিতার জীবন ও গৌরবময় ঐতিহাসিক ভূমিকা এবং তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ সম্পর্কে অবহিত করা হয়।
ড. পান্ডর ঢাকায় আইওআরএ’র ২১তম মন্ত্রী পরিষদের বৈঠকে শেষে বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে রয়েছেন। পরে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও সামুদ্রিক অর্থনীতিসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব করেন। তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
ড. মোমেন কনস্যুলার ও অন্যান্য সহযোগিতার সুবিধার্থে ঢাকায় একটি কূটনৈতিক প্রতিনিধিত্ব স্থাপনের জন্য দক্ষিণ আফ্রিকা সরকারকে অনুরোধ করেন।
তিনি বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার অব্যাহত সহযোগিতার পাশাপাশি আইএমও-তে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চান।
ড. পান্ডর বাণিজ্য, অর্থনৈতিক এবং অন্যান্য নির্দিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
উভয় পক্ষই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময়ে সম্মত হন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের রজতজয়ন্তী যথাযথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেছে।
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











