বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবেই : প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫৩ এএম, ১২ মে ২০১৮ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশের কক্ষপথে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, স্যাটেলাইট উৎক্ষেপণের শেষ মুহূর্তে বাতিল করা একটি স্বাভাবিক ঘটনা এবং বিজ্ঞান সম্পর্কে যারা ভাবেন তারা খুব ভাল করেই বিষয়টি জানেন। তাই চিন্তার কিছু নেই। আমরা অবশ্যই স্যাটেলাইট উৎক্ষেপণ করবো।
প্রধানমন্ত্রী আজ বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্যাটেলাইট-১ কে কক্ষপথে উৎক্ষেপণের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। এটি ইনশাআল্লাহ উৎক্ষেপণ করা হবে এবং আমরা তা অবশ্যই করবো। আমি দেশবাসীকে স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারে নিরাশ না হতে বলতে চাই। তবে মাত্র ৪৬ সেকেন্ড পূর্বে স্যাটেলাইটটি উৎক্ষেপণ না করতে পারায় আমি হতাশ হয়েছি।
শেখ হাসিনা বলেন, গতকাল স্যাটেলাইটটি উৎক্ষেপণের ব্যাপারে সবাই আশাবাদী ছিলো। স্যাটেলাইট উৎক্ষেপণ একটি সংবেদনশীল বিষয় এবং এটির জন্য কম্পিউটারাইজড প্রোগ্রাম তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ফ্লোরিডার যেখানে স্পেস সেন্টার সেখানে গতরাতে স্যাটেলাইটটি উৎক্ষেপণের ক্ষণগণনার জন্য জয় (সাজিব ওয়াজেদ) সহ আমাদের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি জয়কে নির্দেশ দিয়েছেন স্যাটেলাইট উৎক্ষেপণের সাথে সাখে তাকে ফোন করার জন্য। তিনি বলেন, নির্দেশ অনুযায়ী জয় আমাকে ফোন করে জানায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ১৫ মিনিটের মধ্যে উৎক্ষেপণ হতে যাচ্ছে এবং ক্ষণ গণনা শুরু হয়ে গেছে।
তিনি বলেন, কিন্তু ক্ষণ গণনার শেষ ৪৬ সেকেন্ড বাকি থাকতে উৎক্ষেপণ কার্যক্রম স্থগিত করা হয়। হতে পারে কোন কারিগরি জটিলতার কারণে তা স্থগিত করা হয়েছে। যদিও কতৃপক্ষ এটি চালু করার জন্য সময় বাড়িয়ে আরো দুই ঘন্টা সময় নেয়। তিনি বলেন, কিন্তু স্যাটেলাইটটি সময় চলে গেলেও উৎক্ষেপণ করা হয়নি।
শেখ হাসিনা বলেন, স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য কতৃপক্ষের কাছে আজও সময় রয়েছে। আজ এটি উৎক্ষেপণের জন্য আজ স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ২টা) নির্ধারণ করা হয়েছে। যদি তা নির্ধারীত সময়ে উৎক্ষেপণ করা না যায়, তবে তারা এটি উৎক্ষেপণের পরবর্তি সময় নির্ধারণ করবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটির উৎক্ষেপণ বিভিন্ন কারণে স্থগিত করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, যখন ক্ষণ গণনা শুরু হয়, তখনও এটি বন্ধ করে দেওয়া হতে পারে এবং নতুন করে আবার প্রক্রিয়া শুরু করা হতে পারে।
শেখ হাসিনা বলেন, এবছর ফ্লোরিডায় তুষারপাত, বন্যা ও ঝড় দেখা গেছে। যার ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বিলম্বিত হয়েছে। শুধু বাংলাদেশি স্যাচেলাইট-ই না অন্যান্য স্যাটেলাইট উৎক্ষেপণও বিলম্বিত হয়েছে বলে তিনি জানান।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











