ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:১৯:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৭ পিএম, ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণকে স্মরণীয় করে রাখা উপলক্ষে ডাক বিভাগ প্রকাশিত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন।


প্রধানমন্ত্রী এ উপলক্ষে ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড এবং একটি খামও অবমুক্ত করেন।


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে আজ নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড অবমুক্ত করেন। এ সময় তিনি দু’টি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেন।


ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।