বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ৯ মার্চ ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে পিতৃভূমি’।
আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে এই অনুষ্ঠানমালা ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করবে আওয়ামী লীগ। একসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে, যা আর কখনো আসবে না। যারা জীবিত আছেন এবং এ অনুষ্ঠান পেয়েছেন তারা খুবই ভাগ্যবান, গোটা জাতি ভাগ্যবান।
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে :
১৭ মার্চ : টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা অর্পণ করবেন। ওই দিন একটি শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যোগ দেবেন।
একই দিন বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ।
১৮ মার্চ : আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেবেন। বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ড ও স্বাধীনতার বিভিন্ন বিষয়গুলো সেখানে তুলে ধরা হবে। ১৮ মার্চ শবে বরাত হওয়ায় সব অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ হবে।
১৯ মার্চ : ছাত্রলীগ টুঙ্গিপাড়ায় তাদের কর্মসূচি পালন করবে।
এরপর ২০ মার্চ জাতীয় শ্রীমক লীগ, ২১ মার্চ বাংলাদেশ কৃষক লীগ, ২২ মার্চ আওয়ামী যুবলীগ, ২৩ মার্চ যুব মহিলা লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ ও ২৫ মার্চ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টুঙ্গিপাড়ায় তাদের কর্মসূচি পালন করবে।
এছাড়া ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) চিকিৎসকদের নিয়ে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেবে।
১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত সেখানে লোকজ মেলা হবে। বিভিন্ন জেলা থেকে মানুষ সেখানে অংশগ্রহণ করবেন। ২৫ মার্চ সব আয়োজন শেষ করে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করবে আওয়ামী লীগ।
এদিকে ঢাকায় ১৭ মার্চ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারা দেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।
কর্মসূচি ঘোষণার সময় সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া, সাংস্কৃতিক বিষয়ক অসীম কুমার উকিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











