ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৮:৩৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বঙ্গবন্ধুর জেল জীবন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৩ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবন নিয়ে লেকা ‘৩০৫৩ দিন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরুর আগে ‘৩০৫৩ দিন’ শীর্ষক এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদফতরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।


বইটিতে বঙ্গবন্ধুর কারাজীবনের অনেক দুর্লভ ছবি ও তথ্য রয়েছে। কারা-অধিদফতর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এসব দুর্লভ ও মূল্যবান ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে।


এর আগে গত বছর বাংলা একাডেমি ‘কারাগারের রোজনামচা’ শীর্ষক বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে বইটি প্রকাশ করে বাংলা একাডেমি। এতে বিশেষভাবে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতির পিতার কারাবাসের ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।