বঙ্গবন্ধুর দেখানো পথেই সরকার কূটনীতি পরিচালনা করছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই সরকার কূটনীতি পরিচালনা করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’-এই নীতিতেই চলছে বাংলাদেশ।
শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ অধিবেশনে ঐতিহাসিক বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তি এবং ফরেন সার্ভিস একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান। গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, এখন কূটনীতির ধরন বদলে গেছে। শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এখন সময় অর্থনৈতিক কূটনীতির। সেভাবেই বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দেয়া হয়েছে।
দেশকে এগিয়ে নিতে অনেকগুলো পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন। দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণেই আজ মানুষ সুফল পাচ্ছে। দেশে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।
করোনায় যাতে কম ক্ষতি হয় সে লক্ষে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে যেনো কোনোভাবেই খাদ্যের সংকট না হয় সে লক্ষে সরকার খাদ্য উৎপাদন, মজুদ ও সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছে।
আগের চেয়ে প্রবৃদ্ধি আরও বৃদ্ধি করার কথা উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, প্রাকৃতিক এবং মানুষের তৈরি নানা দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে চলছে বাংলাদেশ। করোনাভাইরাসে সারা বিশ্বই ক্ষতির শিকার হচ্ছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











