বঙ্গবন্ধুর স্মৃতি বহন করছে কুমিল্লার সেই বাংলোঘর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
বঙ্গবন্ধুর স্মৃতি বহন করছে কুমিল্লার সেই বাংলোঘর
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে অবস্থিত শতাব্দীর প্রাচীন সেই বাংলোঘর এখনো বহন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি। শশীদল রেলস্টেশন সংলগ্ন এ বাংলোঘরে বঙ্গবন্ধু দলীয় নেতাকর্মীদের নিয়ে অলোচনায় বসেছিলেন, খেয়েছিলেন দিনের খাবার, বিশ্রাম নিয়েছিলেন বাংলোর একটি খাটে শুয়ে। ছোট্ট এ বাংলোটি শত বছর আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। জাতির জনকের সেই স্মৃতিময় বাংলোটিকে সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শশীদল গ্রামের বয়োবৃদ্ধ মো. আবদুর রশিদ (৮৭), আবদুল মতিন (৮৫), নান্নু মিয়া (৮০) ও অবসরপ্রাপ্ত সুবেদার মো. নুরুল ইসলামসহ (৮৬) এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শশীদলের ওই বাংলোতে বঙ্গবন্ধুর সময় কাটানোর সেই স্মৃতি তুলে ধরেন।
তারা দাবি করেন, আগামী প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বাংলোটিকে সরকারিভাবে সংরক্ষণ করা জরুরি। তারা আরও বলেন, ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধুর কয়েকটি স্মৃতি থাকলেও একটিতেও স্মৃতিফলকও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
জানা গেছে, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন বুড়িচং উপজেলায় (পরে বিভক্ত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা) নির্বাচনী প্রচারে আসেন। তিনি শশীদলের ঐতিহ্যবাহী বাসুদেব মাঠে নির্বাচনী বিশাল জনসভায় নৌকা প্রতীকের পক্ষে বক্তৃতা দেন। তখন নৌকার প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন। এর আগে বঙ্গবন্ধু উপজেলার বেজোরা ও দুলালপুরে পথসভায় বক্তৃতা দেন।
শশীদলে পথসভার আগে ও পরে শশীদল ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মো. বাদরু মিয়ার এ বাংলোঘরে বিশ্রাম করেন ও দুপুরের খাবার খান বঙ্গবন্ধু। এ সময় বঙ্গবন্ধুর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মধ্যে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, আবদুস সামাদ আজাদসহ অনেকে ওই সভাগুলোয় বক্তব্য দেন। তখন বাসুদেব মাঠে বঙ্গবন্ধুকে এক নজরে দেখতে ও বক্তব্য শুনতে তিল ধারণের ঠাঁই ছিল না।
অবসরপ্রাপ্ত সুবেদার মো. নুরুল ইসলাম সেদিন অনেক তরুণ ছিলেন। তিনি ছিলেন বাদরু মিয়ার নাতি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে আমি সরাসরি দেখেছি। আমার দাদার এ বাংলোঘরে বসে তিনি খেয়েছেন, বিশ্রাম নিয়েছেন। হাতাওয়ালা চেয়ার দেখিয়ে নুরুল বলেন, এ চেয়ারে বসে বঙ্গবন্ধু নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। বঙ্গবন্ধু তখন তরুণ হলেও সিনিয়র নেতারাও তার সঙ্গে সমতালেই কথা বলেছেন। ওই দিন কেন্দ্রীয় নেতাদের দেখতে স্থানীয় লোকজন এ বাংলোর চারপাশে ভিড় জমিয়েছিলেন বলে জানান নুরুল ইসলাম।
পরবর্তীতে বঙ্গবন্ধু জাতির জনক হয়ে ওঠায় এ বাংলোঘরটিকে বাদরু মিয়ার উত্তরসূরীরা স্মৃতিচিহ্ন হিসেবে রেখেছেন। বাজারের ভেতরে এ বাংলোটির অবস্থান বলে এর অনেক বাণিজ্যিক মূল্যও রয়েছে। এটিকে ভেঙে দোকান করে ভাড়া দিলেও টাকা আসে। কিন্তু মালিকরা তা না করে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছেন বাংলোঘরটিকে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্রাহ্মণপাড়ার বেজোরা গ্রামের আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেন তজু মিয়ার বাড়িতে এসে বঙ্গবন্ধু দুপুরের খাবার খেয়েছিলেন। এরও কোনো স্মৃতিচিহ্ন নেই।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আবু তাহের বলেন, জাতির জনকের এ স্মৃতিগুলোর কথা আমাদের জানা রয়েছে।
শশীদলের বাংলোঘর, বেজোরা গ্রামের তজু মিয়ার বাড়ি, বাসুদেব মাঠসহ বঙ্গবন্ধুর স্মৃতিগুলো সংরক্ষণে উপজেলা পরিষদ সর্বোচ্চ ভূমিকা রাখবে। খুব সহসাই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

