ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২৩:২৪:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০

বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত, আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় লাভ করেন বীর মুক্তিযোদ্ধারা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতিগণ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিদেশি মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা।

-জেডসি