ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২৩:২২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রোহিঙ্গা শিবিরে বছরে ৬০ হাজার শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৫৯ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার

বিগত এক বছরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৬০ হাজার শিশু জন্ম নিয়েছে। সম্প্রতি ইউনিসেফ ও ব্র্যাকের পর্যবেক্ষণে উঠে এসেছে এমন তথ্য। শিশু জন্মহারের এই প্রভাবে  দেশ বাড়তি সংকটে পড়তে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 


 
রোহিঙ্গা পরিবারগুলোতে এখন গড়ে সন্তান সংখ্যা কমপক্ষে ৪ থেকে ৫ জন। এমনকি যাদের ঘরে ৫ জনের বেশি সন্তান রয়েছে তারা আরও সন্তান নিতে আগ্রহী হচ্ছেন।

 


বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের চলমান গবেষণা বলছে, এই মুহুর্তে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গর্ভবতীর সংখ্যা অন্তত ২০ হাজার। আর গত এক বছরে জন্মগ্রহণ করেছে ৬০ হাজার শিশু। তবে এখন জন্মহার কিছুটা কমে দাঁড়িয়েছে প্রতিদিন ৬০ জন। পরিবার পরিকল্পনা সম্পর্কে অনাগ্রহ ও কুসংস্কার বেশি সন্তান জন্মদানের মূল কারণ।



ক্যাম্পগুলোর কয়েক লাখ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে নানা সংস্থা। এসব সংস্থার জন্য নবজাতকের দেখাশোনা করা বাড়তি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যেই ১০ লাখ মানুষের চাপে বাংলাদেশ। তার ওপর হাজার হাজার নবজাতকের কারনে সংকট আরও বাড়বে। এভাবে নবজাতক জন্মের হার নিয়ন্ত্রণ করা না গেলে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশেকে আরো ২০ হাজার নতুন নতুন মুখের অন্যের সংস্থান করতে হবে।



বর্তমান বিশ্বে সবচেয়ে বড় শরনার্থী সংকটে রয়েছে বাংলাদেশ।  সংশ্লিষ্টরা বলছেন, পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা, জন্মনিয়ন্ত্রন সম্পর্কে প্রশিক্ষণ, যাবতীয় ধর্মীয় কুসংস্কার দূরীকরণের মাধ্যমে এ ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রান পাওয়া সম্ভব।