বছরের প্রথম দিনে আট হাজারের বেশি শিশু জন্ম নেবে বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার
নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে। পুরো বিশ্বে নতুন বছরের প্রথম দিনে যত শিশু জন্ম গ্রহণ করবে এটি সে হিসেবে ২.১৭ শতাংশ। পৃথিবীজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় তিন লাখ ছিয়াশি হাজার শিশু জন্মগ্রহণ করবে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এসব তথ্য জানিয়েছে।
২০১৮ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে সম্ভবত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ কিরিবাটিস ক্রিসমাস আইল্যান্ডে। নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে পরে শিশুটির জন্ম হবে যুক্তরাষ্ট্রে।
ইউনিসেফ বলছে, নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করবে ভারতে, যার সংখ্যা প্রায় ৬৯ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন যেখানে প্রায় ৪৫ হাজার শিশু জন্ম নেবে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।
নতুন জন্ম নেয়া এসব শিশুদের মধ্যে অনেকেই বেঁচে থাকবে। আবার এদের মধ্যে অনেকেই জন্মের প্রথম দিনেই মারা যাবে। ২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রতিদিন প্রায় ২৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছে।
ইউনিসেফ বলছে, যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব ছিল। কারণ তারা মারা গেছে প্রতিরোধ করা যায় এমন সব কারণে। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়া, জন্মদানের পদ্ধতিতে জটিলতা এবং জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে শিশু মারা গেছে।
এসব শিশুর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশগুলোকে আহবান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে শিশু মৃত্যু রোধ করার ক্ষেত্রে গত দুই দশকে বেশ অগ্রগতি হলেও পাঁচ বছর বয়সের মধ্যে যত শিশু মারা যায় তাদের মধ্যে ৪৬ শতাংশের মৃত্যু হয় জন্মের এক মাসের মধ্যে।
সূত্র : বিবিসি
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











