বন্দি নারী বিক্ষোভকারীদের ছেড়ে দিতে নির্দেশ সুদানের প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
সুদানি প্রেসিডেন্ট ওমর আল-বশির শুক্রবার ডিসেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে আটক নারী বিক্ষোভকারীদের ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।
বশির রাজধানী খার্তুমে তার বাসভবনে পূর্বাঞ্চলীয় মানুষের সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বশির বৈঠকে বলেন, ‘আমি সকল নারী বন্দিকে মুক্তি দিতে সালাহ গোশকে নির্দেশ দিয়েছি।’
সালাহ শক্তিশালী ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের প্রধান। সরকারি এই সংস্থাটি বিক্ষোভকারীদের দমনে নেতৃত্ব দেয়।
প্রেসিডেন্ট কার্যালয়ের মিডিয়া অফিসও নিশ্চিত করে জানিয়েছে যে বশির বিক্ষোভকালে আটক সকল নারীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবসের দিনেই এই নির্দেশ দেয়া হয়েছে।
কর্মকর্তারা এখনো জানাননি যে, কতজন নারীকে আটক করা হয়েছে।তবে বিরোধীদলীয় কর্মীরা জানান, বিক্ষোভকালে প্রায় ১৫০ নারীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, রুটির দাম তিনগুণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর ১৯ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকালে কয়েকশ’ বিক্ষোভকারী, বিরোধীদলীয় নেতা-কর্মী ও সাংবাদিককে আটক করা হয়।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











