ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৮:৩৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

বন্দুকের সামনে অকুতোভয় আফগান নারী, ভাইরাল ছবি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার

তালেবান যোদ্ধার বন্দুকের সামনে দাঁড়িয়ে এক আফগান নারী।  ছবি সৌজন্যে রয়টার্স।

তালেবান যোদ্ধার বন্দুকের সামনে দাঁড়িয়ে এক আফগান নারী। ছবি সৌজন্যে রয়টার্স।

সেই ৩২ বছর আগের স্মৃতি মনে পড়ে গেলো সকলের। বেজিংয়ের তিয়েনাআনমেন স্কোয়ার ফিরে এলো যেন কাবুলের রাস্তায়। সে দিন যেমন চিনা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি, ঠিক তেমনই তালেবানের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রর সামনে ভয়ডরহীন এক আফগান নারীকে দেখলো গোটা বিশ্ব।

মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তা বিক্ষোভে উত্তাল। বিরামহীনভাবে চলছে বিক্ষোভ সমাবেশ। ‘পাকিস্তান দূর হটো’, ‘তালেবান দূর হটো’ স্লোগান তুলে স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার আফগান। তাদের মধ্যে নারীদের আধিক্যই বেশি। 

তালেবান সেই মিছিল রুখতে মরিয়া। তালেবান যোদ্ধাদের বন্দুকের বেয়নেট তাক করে রয়েছে মিছিলের দিকে। শূন্যে গুলি চলেছে। তাতেও থামানো যায়নি মিছিল। আর ঠিক তখনই জনতার দিকে বন্দুক তাক করলেন এক তালেবান যোদ্ধারা।

টোলো নিউজের সাংবাদিক জাহরা রহিমি টুইট করে বলেন, এক আফগান নারী নির্ভয়ে তালিবানের সশস্ত্র যোদ্ধার সামনে দাঁড়িয়ে রয়েছেন।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি। আর তার পরেই ওই মহিলার সাহসের প্রশংসা শুরু হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়