বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশার উৎপাদন কারখানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার
ফাইল ছবি।
রাজধানীর মূল সড়কে আর ব্যাটারিচালিত রিকশা চলতে দেবে না ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৩ মে) আসাদ গেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগির সড়কে নামানো হবে। এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে করপোরেশন, দেবে লাইসেন্সও। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি।
গতকাল ধানমন্ডি পুরোনো ২৭ নম্বর রোড থেকে আসাদ গেট পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা নিধন অভিযান চালায় উত্তর সিটি করপোরেশন। নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল বেড়েছে। বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, রাজধানীর মূল সড়কে আর চলতে পারবে না ব্যাটারিচালিত রিকশা। চলতি মাসেই অনুমোদিত নকশার রিকশা চালকদের প্রশিক্ষণ শুরু হবে, দেওয়া হবে লাইসেন্সও। নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত সেসব রিকশা। অবৈধ ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি।
এর আগে, গুলশানসহ কয়েকটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা দিলেও তদারকির অভাবে তা কার্যকর করতে পারেনি উত্তর সিটি করপোরেশন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






