ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৭:২৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।সোমবার সকালে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০); তার ছেলে রাসেল (২৫) এবং হামিদার দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দেলোয়ার হোসেন তার বাড়ির একটি সুপারি গাছ কাটতে ছিলেন। গাছটি কাটার পর পল্লীবিদ্যুতের তারের উপর পরে। এতে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে সাথে সাথে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে হামিদা ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

-জেডসি