বরিশাল-সিলেটে দুটি বিমান ঘাঁটি স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১১ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাহিনীকে আমরা আরো আধুনিক ও যুগোপযোগী করার কাজ হাতে নিয়েছি। বরিশাল ও সিলেটে নতুন আরো দুটি বিমান ঘাঁটি স্থাপন করা হবে।
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম বাপা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কমিশন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে রোববার যশোরে বিমান বাহিনী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিমান বাহিনীকে আরো আধুনিক করার কাজ হাতেই নিই। আমরা ২০০০ সালে বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক মিগ-২৯ জঙ্গি-বিমান, বড় পরিসরে সি-১৩০ পরিবহন বিমান এবং উচ্চক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার সংযোজন করি। ২০০০ সালে আমরাই সর্বপ্রথম সশস্ত্র বাহিনীতে নারীদের কমিশন অফিসার নিয়োগ দেয়া শুরু করি।
তিনি বলেন, জাতির পিতার প্রতিরক্ষা নীতির আলোকে আমরা সশস্ত্র বাহিনীর জন্য দীর্ঘমেয়াদী ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করি। এগুলোর আলোকে আমরা ইতিমধ্যেই বিমান বাহিনীকে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং উচ্চক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রাডার যোগ করি। শিগগিরই আরো অত্যাধুনিক বিমান সংযোজন করা হবে।
বিমান বাহিনীর সদস্যের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত থাকতে হবে।
এর আগে বেলা ১১টায় যশোর বিমানবাহিনী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং বিমানবাহিনী একাডেমীর কমান্ড্যান্টস এয়ার কমডোর এ এস এম ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সেনা ও নৌবাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, কূটনৈতিকগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা।
রাষ্ট্রপতির কুচকাওয়াজ-২০১৭ এর ৭৪তম বাফা কোর্সের ৬৮ পাইলট ক্যাডেট এবং ডিরেক্ট এন্ট্রি-২০১৭ কোর্সের ১১ জনসহ মোট ৭৯ জন কমিশন লাভ করেন। এদের মধ্যে ১৩ জন নারী কমিশন লাভ করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী জেলার ঈদগাহ ময়দান থেকে এই ২৮ প্রকল্পের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে একই স্থানে যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ২৮ প্রকল্প হচ্ছে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়), তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলাস্থ আমদাবাদ কলেজ ১ম পর্যায়ে নির্মিত দোতলা ভবনের ৩য় ও ৪র্থ তলার সম্প্রসারণ কাজ, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার শার্শা উপজেলাস্থ পাকশিয়া কলেজ ১ম পর্যায়ে নির্মিত দোতলা ভবনের ৩য় ও ৪র্থ তলার সম্প্রসারণ কাজ, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলাস্থ বাঘারপাড়া ডিগ্রী কলেজ ১ম পর্যায়ে নির্মিত দোতলা ভবনের ৩য় ও ৪র্থ তলার সম্প্রসারণ কাজ, যশোর জেলার মনিরামপুর উপজেলা সদরে ৫০০ আসন বিশিষ্ট শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়াম-কাম মাল্টি পারপাস হল, নির্মাণ, পাবলিক লাইব্রেরির (৩য় পর্যায়) উন্নয়ন প্রকল্প; যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ, হৈবতপুর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, নরেন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, মহাকাল ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, পাতিবিলা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, যশোর পুলিশ সুপার ভবন নির্মাণ, যশোর পুলিশ হাসপাতাল নির্মাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের পূর্ণাবয়ব প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) এর আওতায় যশোর শহরের ১৩ কি. মি. সড়ক ও ২২ কি.মি. ড্রেন নির্মাণ কাজ, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং অভয়নগরে মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ।
প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সেগুলি হচ্ছে- ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক (এন-৭০৬) যথাযথমানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, যশোর-খুলনা জাতীয় মহাসড়ক যশোর অংশ (পলাশবাড়ী হতে রাজঘাট অংশ) যথাযথমানে উন্নীতকরণ প্রকল্প, কেশবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, ৩য় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্প এর আওতায় যশোর শহরের ২৫ কি.মি. সড়ক ও ২৪ কি.মি. ড্রেন নির্মাণ কাজ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) এর আওতায় হামিদপুর কম্পোষ্ট প্ল্যান্ট, প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল নির্মাণ, ঝিকরগছা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ম্যূরাল স্থাপন, শেখ রাসেল জিমনেসিয়াম ভবন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণ।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











