বর্তমানে সরকারের লক্ষ্য বিমান যোগাযোগের উন্নয়ন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে সরকারের লক্ষ্য বিমান যোগাযোগের উন্নয়ন। আমরা বিমানকে আরও উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। এ লক্ষে নতুন দুটি ড্রিমলাইনার কেনা হয়েছে। ৯৬ সালে আমরা সরকারে এসে অত্যাধুনিক ১২টি বিমান কিনেছি।
শনিবার (২৮ ডিসেম্বর) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিমান চলবে সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে। বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিকমানের নিশ্চিত করতে কেউ কোনও বাধা দিতে পারবে না। এ নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। এতে কোনও বাধা দেওয়া যাবে না। দেশের কোথায় কি হচ্ছে সে বিষয়ে আমার সার্বক্ষণিক নজরদারি আছে। বিমানের সুনাম বাড়াতে কাজ করছি।
প্রধানমন্ত্রী বলেন, কার্গো বিমান ছাড়া বিমান লাভজনক হবে না। ভবিষ্যতে আমরা দুটি কার্গো বিমান কিনবো। যাত্রীসেবা নিশ্চিতে বিমান পরিচালনায় নিজস্ব কঠোর নীতিমালা থাকতে হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক বিমানবন্দরে যাত্রীসেবা বাড়ানো হয়েছে। বিমানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাদের রেমিট্যান্স আমাদের দেশে আসে তাদের সুবিধা আমাদের অবশ্যই দেখতে হবে। তারা যেন হয়রানির শিকার না হন সেটিও খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরকেও আন্তর্জাতিকমানে উন্নীত করা হবে। সে লক্ষে নির্মাণ কাজ চলছে। নতুন দুটি ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ সরকারের নিজস্ব টাকায় (রিজার্ভে) কেনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সেই সক্ষমতা অর্জন করেছি। শুধু তাই নয়, দেশের অভ্যন্তরীণ বিমান পথগুলোও উন্নয়ন করা হয়েছে।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপস উদ্বোধন করে তিনি বলেন, এ অ্যাপসের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে বিমানের টিকেট কিনতে পারবেন যাত্রী। নতুন এ অ্যাপসের মাধ্যমে যাত্রীদের জন্য অত্যাধুনিক সেবা দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, সচিব মো. মহিবুল হক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নোয়াকি ইতো।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











