বর্ষায় কাপড়ের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বর্ষায় বৃষ্টির জন্য ভেজা জামা-কাপড় শুকাতে বেগ পেতে হয়। বৃষ্টির কারণে খোলা জায়গায় কাপড় শুকানো দায়। এ জন্য বারান্দায় বা ঘরেই দড়ি টাঙিয়ে কাপড় শুকাতে হয়। কিন্তু এভাবে কাপড় শুকিয়ে গেলেও কাপড়ে অনেক সময় স্যাঁতসেঁতে দুর্গন্ধ থেকে যায়। সাধারণত জীবাণু, ছত্রাক ইত্যাদি থেকে কাপড়ে আসে দুর্গন্ধ। রোদে শুকানো হলে সূর্যের তাপে এই জীবাণু আসতে পারে না। কিন্তু বর্ষায় রোদ সব সময় না পাওয়ারই সম্ভাবনা বেশি। তা হলে কাপড়ে ছত্রাক ও জীবাণু ঘটিত দুর্গন্ধ দূর করবেন কেমন করে? জেনে নিন সেই উপায়।
এক. জীবাণু ও ছত্রাক যাতে আপনার প্রিয় পোশাকে বাসা বাঁধতে না পারে, তার জন্য নজর দিন কাচার পদ্ধতির ওপর। কাপড়ের কোনো অংশে কাদা লেগে থাকলে আগে সেই অংশটি ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘামে ভেজা কাপড় কাচার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচার পর কোনো জীবাণুনাশক লোশন মেশানো পানিতে কাপড় ধুয়ে নিন।
দুই. বর্ষায় বাইরে বৃষ্টি পড়লে ঘরের মধ্যে কাপড় শুকাতে হয়। সে ক্ষেত্রে চেষ্টা করুন পাখার নিচে দেওয়ার। যে ঘরে কাপড় শুকাবেন, তার জানালা-দরজা খোলা রাখুন। ঘরে যেন হাওয়া-বাতাস আসে। তবে শোবার ঘরে কাপড় শুকাতে দেবেন না। ভেজা কাপড়ের আর্দ্রতা বাড়াতে পারে সর্দি-কাশির সমস্যা।
তিন. কাপড়-জামা শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করে নিন। এতে কাপড় সমান হবে, জীবাণুও মরবে।
চার. আলমারিতে একটানা অনেক দিন কাপড় রেখে দিলে ছত্রাক পড়তে পারে। তাই মাঝেমধ্যে আলমারির কাপড় নাড়াচাড়া করবেন। পারলে কিছুক্ষণ খুলে রাখবেন আলমারির দরজা।
পাঁচ. আলমারি, ওয়ারড্রব, আলনার তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন।
সাত. কাপড় পরার সময় তাতে স্যাঁতসেঁতে দুর্গন্ধ ছড়ালে সেই কাপড় পরবেন না। সুগন্ধি দিয়ে সেই দুর্গন্ধ ঢাকলেও জীবাণু মরবে না।
আট. কাপড় বাইরে শুকাতে দিয়েছেন। হঠাৎ বৃষ্টি এসে ভিজে গেল কাপড়। সে ক্ষেত্রে ভেজা কাপড় আরেকবার পানিতে ধুয়ে তবেই আবার শুকিয়ে নিন।
-জেডসি
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস