ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৭:৪৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

বাংলা একাডেমিতে তিন দিনব্যাপী পৌষ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

বাংলা একাডেমি চত্বরে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা। পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।


আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, পৌষমেলা উপলক্ষে একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রাঙ্গণজুড়ে ৫০ থেকে ৬০টি স্টল থাকবে। সেখানে রকমারী পিঠা ও দেশীয় কারুপণ্যের সমাহার ঘটবে।


তিনি বলেন, শুক্রবার সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বরেণ্য সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানী। বরাবরের মতো এবারও আইল্যা জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আলোচক থাকবেন, বাংলা একাডেমির পরিচালক শাহিদা বেগম, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও উৎসবের পৃষ্ঠাপোষক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক।

 

উৎসবের ঘোষণা পাঠ করবেন, পৌষমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মানজার চৌধুরী সুইট।


বিশ্বজিৎ রায় আরো জানান, এবারের পৌষমেলার প্রথম দু’দিন শুক্র ও শনিবার সকালের অনুষ্ঠানটি যথাক্রমে দেশ টিভি ও এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।