বাংলা নববর্ষ বরণে প্রস্তুত বন্দর নগরী চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আগামীকাল শুক্রবার ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪৩০। বাংলা নববর্ষকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। দিনব্যাপী বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হবে।
চট্টগ্রাম নগরীতে এবার চারটি পৃথক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নতুন বঙ্গাব্দ ১৪৩০-কে বরণ করতে পৃথক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, নববর্ষ উদযাপন পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম চারুশিল্পী সম্মেলন।
চট্টগ্রাম চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা চট্টেশ্বরী মোড় থেকে বের হয়ে ডিসি হিলের সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ভোর সাড়ে ছয়টায় সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ মঙ্গল শোভাযাত্রা বের করবে। সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠানের আজ উদ্বোধন হয়েছে। শিল্পকলার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল নয়টায়। এতে অংশগ্রহণ করবেন জেলা প্রশাসকসহ জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে চট্টগ্রাম ডিসি হিলের নজরুল স্কয়ার প্রাঙ্গণে প্রতিবারের মত এবারও ‘বৈশাখী উৎসব’ পালনের কর্মসূচি ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বর্ষবরণের ‘বৈশাখী উৎসব’ অনুষ্ঠিত হবে।
অন্যান্য বছর বর্ষবিদায় ও বর্ষবরণে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবারও রমজানের জন্য শুধুমাত্র পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। এবারও কর্মসূচিতে থাকছে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন। এরপর নববর্ষকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সঙ্গীত পরিবেশনা। এরপর পরিবেশিত হবে চট্টগ্রামের বিশিষ্ট সাংস্কৃতিক দল ও সংগঠনসমূহের দলীয় সংগীত, দলীয় নৃত্য ও দলীয় আবৃত্তি পরিবেশনা।
নগরীর সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে। প্রথম পর্বের অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা ২টা থেকে। এতে চট্টগ্রামের উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠন এবং আবৃত্তি ও নৃত্য দলগুলো তাদের দলীয় পরিবেশনা উপস্থাপন করবে।
উল্লেখ্য, রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারও ঐতিহ্যবাহী সাহাবউদ্দীনের বলীখেলা অনুষ্ঠিত হচ্ছে না। সীমিত পরিসরের সাংস্কৃতিক আয়োজনে শুরুতেই থাকবে বায়োলিনিস্ট চিটাগাংয়ের পরিবেশনা। এরপর একে একে মঞ্চে নিজস্ব পরিবেশনা নিয়ে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শুক্রবার প্রভাতী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টায় চেরাগি পাহাড় মোড়ের নন্দন চত্বরে ‘বিশ্ব ভরা প্রাণ শীর্ষক’ পঞ্চকবির গান, কবিতা ও নৃত্য পরিবেশন করবেন পরিষদের শিল্পীরা। এতে অতিথি থাকবেন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ ড. অনুপম সেন, লেখক ফেরদৌস আরা আলীমসহ বিশিষ্টজনেরা।
দিনটিকে বরণ করতে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে ব্যস্ত জেলা শিল্পকলা একাডেমি। এবার বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে শিল্পকলা প্রাঙ্গণে কাজ করছে চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনও।
এদিকে, নগরীর সিআরবি শিরীষতলায় আজ ১৩ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় সিআরবি শিরীষতলা মঞ্চে বেলুন উড়িয়ে ১৪২৯ বঙ্গাব্দের বিদায় অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।
পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংস্কৃতিজন মফিজুর রহমান ও নববর্ষ উদযাপন পরিষদের সহ-সভাপতি মো. সাহাবউদ্দিন।
এদিকে, নগরবাসীকে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যন এটিএম পেয়ারুল ইসলাম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




