ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:১০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ যুব টাইগাররা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।

এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।


‌‌শেখ হাসিনা বলেন,‌‌ ‌‌‌বর্তমান সরকারের খেলাধুলায় যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফলে এ সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।