ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৩:৫০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চলমান এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ ক্রিকেট দল আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টাইগাররা ৬ জাতির এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩৭ রানে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামী শুক্রবার ফাইনালে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায়, দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দলের সকল কর্মকর্তা সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।


প্রধানমন্ত্রী উক্ত অভিনন্দন বার্তায় বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে মর্মেও আশাবাদ ব্যাক্ত করেন। সপ্তাহব্যাপী সরকারি সফরে গত ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছান।