ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আবাসভূমি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১ জুন ২০২২ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন।  

মহাযোগীর তিরোধান দিবসে সকল ভক্ত-অনুরাগীদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সিদ্ধ যোগীপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মধ্যে কখনো জাতিভেদ ছিল না। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর স্বরণে যেতেন এবং তিনিও সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন।

বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এখন উন্নয়নশীল দেশ। আমরা বাংলাদেশে সমভাবে সবার উন্নয়ন করে যাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে সকল আয়োজনের সফলতা কামনা করেন।