বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজকের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। আইসিসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। ওইবার কোয়ার্টার ফাইনালসহ ৮টি ম্যাচ হয়েছিল বাংলাদেশে। যেহেতু দুটি দেশই এবার বিশ্বকাপ আয়োজন করবে, সেহেতু এবার বেশি ম্যাচই দেশে হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
আইসিসি ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের সব আইসিসি ইভেন্টের আয়োজক দেশের নাম প্রকাশ করেছে।
২০২৩ সালে ভারতের পর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। এরপর ২০৩১ সালে ভারত ও বাংলাদেশে হবে আরেকটি ৫০ ওভারের টুর্নামেন্ট।
২০২৫ ও ২০২৯ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে যথাক্রমে পাকিস্তান ও ভারত। ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে রয়েছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। পরেরটি ভারত ও শ্রীলঙ্কায় হবে। ২০২৮ সালে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড আয়োজন করবে ক্রিকেটের ছোট ফরম্যাটের বিশ্বকাপ আসর। ২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে বসবে টি-টোয়েন্টি মহাযজ্ঞ।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল











