ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৩:২৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে চুক্তি সই, ১৩ সামরিক যান হস্তান্তর

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ও মালদ্বীপের সরকার প্রধানের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ’র সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান এবং সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালে গেছেন। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন।

দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় ও দ্বৈত কর পরিহারসহ দুটি চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার ও বন্দি বিনিময়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। সূত্র : বাসস