ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২১:০০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বাংলাদেশ-রুয়ান্ডা বিমান চলাচলে চুক্তি সই

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমান যোগাযোগ চালু করতে চুক্তি সই হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং রুয়ান্ডার হাইকমিশনার এ বিষয়ে চুক্তি সই করেছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তিতে উল্লেখ করা হয়, বিমান চুক্তির ফলে বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমানপথে মানুষ ও পণ্য পরিবহনের সুবিধা হবে। এয়ার কানেকটিভিটি চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ কৃষি ও খাদ্য, বিনিয়োগ, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। উভয় পক্ষই উল্লেখিত খাতে চুক্তি সমাপ্ত করার বিষয়ে আলোচনা করেছে।

বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ সভা আয়োজনেরও উদ্যোগ নেয়া হয়েছে।