বাংলাদেশ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন চায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১০ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায়।
শুক্রবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ এই সম্মেলনের আয়োজন করেছে।
শিরীন শারমিন আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার অনন্য নজির স্থাপন করেছে। সীমান্ত খুলে দিয়ে মানবতার নতুন দিগন্তের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান রেখে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে তিনি আশা করেন। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সজাগ দৃষ্টি ও সমর্থন কামনা করেন।
ফ্রান্স-গাম্বিয়া মৈত্রী গ্রুপের সভাপতি জাঁ ফ্রাংকোয়ে বায়ের সভাপতিত্বে সম্মেলনে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপের সভাপতি ডেনিয়েল অবনো, মানবাধিকার বিষয়ক গবেষক মং জারনি, মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা, তুন খিন, রোহিঙ্গা বিষয়ক আইনবিদ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






