বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৭ দিনব্যাপী যাত্রাপালা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১ থেকে ৭ নভেম্বর সাত দিনব্যাপী যাত্রা উৎসব ২০২৪ আয়োজন করা হয়েছে।
‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ‘মুক্ত মঞ্চে’ ৭ দিনব্যাপী যাত্রাপালার এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।
আগামী ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জনতার গণঅভ্যত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যাত্রা শিল্পী অনিমা দে এবং স্বাগত বক্তৃতা করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির।
শিল্পকলা একাডেমি সূত্র জানায়, জুলাই বিপ্লব উত্তর সময়ের বাংলাদেশ শিল্পকলা একাডেমি কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যেই এ উৎসবে সমাজের সকল স্তরের শিল্প মাধ্যমের সরব উপস্থিতি প্রয়োজন।
লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ রূপায়ন যাত্রাপালা। ঐতিহ্য, চিন্তা ও মূল্যবোধকে ধারণ করেই যাত্রাপালার বিস্তার। আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা
বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণ স্বরূপ কাজ করে যাত্রাপালা।
৭ দিনব্যাপী যাত্রাপালা পরিবেশনায় থাকছে-
১ নভেম্বর, শুক্রবার, দলের নাম-সুরুভী অপেরা, পালাকার-আগন্তক, পালার নাম- নিহত গোলাপ, পালা নির্দেশক- কবির খান।
২ নভেম্বর, শনিবার, দলের নাম-নিউ শামীম নাট্য সংস্থা, পালাকার-প্রসাদ কৃষ্ণ ভট্টচার্য, পালার নাম- আনার কলি, পালা নির্দেশক- শামীম খন্দকার।
৩ নভেম্বর রোববার, দলের নাম-বঙ্গবাণী অপেরা, পালাকার- রঞ্জন দেবনাথ, পালার নাম- মেঘে ঢাকা তারা, পালা নির্দেশক- মানস কুমার।
৪ নভেম্বর, সোমবার, দলের নাম- নর-নারায়ণ অপেরা, পালাকার-দেবন্দ্রনাথ, পালার নাম- লালন ফকির, পালা নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস।
৫ নভেম্বর, মঙ্গলবার, দলের নাম-বন্ধু অপেরা, পালাকার- শামসুল হক, পালার নাম- আপন দুলাল, পালা নির্দেশক- মনির হোসেন।
৬ নভেম্বর, বুধবার, দলের নাম-শারমিন অপেরা, পালাকার-পুর্নেন্দু রায়, পালার নাম- ফুলন দেবী, পালা নির্দেশক- শেখ রফিকুল।
৭ নভেম্বর, বৃহস্পতিবার, দলের নাম-যাত্রাবন্ধু অপেরা, পালাকার- শচীননাথ সেন, পালার নাম- নবাব সিরাজউদ্দৌলা, পালা নির্দেশক- আবুল হাশেম।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা



