ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:৩৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

বাংলাদেশ স্টার্টআপ সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে রাজধানীতে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২৯ জুলাই) হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমবারের মতো এই সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন প্রমুখ।
বিভিন্ন দেশের স্টার্টআপ, ব্যবসা প্রতিষ্ঠান, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অ্যাঞ্জেল ইনভেস্টর, রেগুলেটর ও বিশেষজ্ঞরা এই সামিটে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ পাবেন।
এই সামিটে ব্যবসায়িক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ নিয়ে সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।