বাংলাদেশি কর্মী নেবে রাশিয়া, থাকা খাওয়া, বিমানভাড়া ফ্রি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে জরুরিভিত্তিতে লোকবল নেবে রাশিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব কর্মী নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা : স্ক্যাফোল্ডিং পদে ৩০ জন, হাল ফিটার পদে ২০, মেরিন মেশিন ফিটার পদে ১০, মেরিন পাইপ ফিটার পদে ১০, ওয়েল্ডার পদে ১০ এবং দোভাষী পদে ৮ জন নেওয়া হবে।
আবেদন যোগ্যতা : প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্য দেশে জাহাজ নির্মাণশিল্পে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দোভাষী পদের জন্য ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শর্ত : এসব পদে নিয়োগ পেলে শিক্ষানবিশকাল তিন মাস। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : স্ক্যাফোল্ডিং পদে বেতন ৬৭,০২১ টাকা; হাল ফিটার ও মেরিন মেশিন ফিটার পদে বেতন ৮৩,৭৭৬ টাকা; মেরিন পাইপ ফিটার পদে ৮০,৪২৫ টাকা; ওয়েল্ডার পদে ৮৩,৭৭৬ টাকা এবং দোভাষী পদে বেতন ৬৫,০৯৪ টাকা।
এছাড়াও চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ৩ থেকে ৫ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা এলার্জির প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো।
খরচ ও অন্যান্য : নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৪১ হাজার ২৫০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সরকারি ফি দিতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য পূরণ করে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





