ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৪:৩২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

বাংলাদেশি ডলির কানাডা জয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪৬ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

বাংলাদেশী মেয়ে ডলি বেগম ওন্টারিও প্রদেশের টরন্টো এলাকার একটি আসন থেকে সংসদ সদস্য (এম.পি) নির্বাচিত হয়েছেন।  তিনি প্রগ্রেসিভ কনসারভেটিভ পার্টির গ্রে এলিয়েসকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারান। ডলির প্রাপ্ত ভোট ১৫৫৪৩। গতকাল ৭ জুন বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তার এই জয়কে স্থানীয়রা দেখছেন বাংলাদেশী মেয়ের কানাডা জয় হিসেবে।


এর আগে কোনো বাঙালী কানাডার কোনো নির্বাচনে জিততে পারেননি। ডলি বেগম প্রথমবারের মতো প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জিতে শুধু কানাডায় নয় সারা বিশ্বের বাঙালীদেরদের জন্য ইতিহাস সৃষ্টি করলেন। তার ঐতিহাসিক বিজয়ে প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দোৎসবের আমেজ বয়ে যাচ্ছে। 


ডলির জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ডলি ১১ বছর বয়সে মা-বাবার সঙ্গে কানাডায় চলে যান। সাথে ছিল ছোট ভাই। অল্প বয়সে কানাডায় এসে ডলি মুখোমুখি হন কঠিন বাস্তবতার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হন। তার বাবাকে হাসপাতালে কাটাতে হয় অনেক বছর।

বাবার স্বপ্ন পুরন করেছেন ডলি। ২০১২ সালে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ২০১৫ সালে টরন্টো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স করেন। পরে সিটি অফ টরন্টোতে কর্মরত ছিলেন ১০মাস। গত এপ্রিল পর্যন্ত রিচার্স এনালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে।

ডলি বেগম এবার নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে অন্টারিও এর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে এমপিপির মনোনয়ন পান এবং স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জুন) প্রাদেশিক নির্বাচনে প্রাজ্ঞ প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে তারুণের প্রতীক হিসেবে ১২৩জনের সঙ্গে সংসদের আসনে বসতে যাচ্ছেন।

নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে নির্বাচিত ডলি বেগম প্রগ্রেসিভ কনসারভেটিভ পার্টির গ্রে এলিসকে ৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান। ডলির প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৫১। গ্রে এলিস পেয়েছেন ১৩ হাজার ৫৫২ ভোট, লিবারেল পার্টির লরেঞ্জো বেরারদিনেত্তি (সাবেক এমপিপি) পেয়েছেন ৮ হাজার ২১৫ ভোট।

ডলি ১,৯৭৫১ তথা ৪৫.৫১% ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ কনসারভেটিভ পার্টির গ্রে এলিয়েস ডলির চেয়ে ছয় হাজারের চেয়েও কম ভোট পান- ১৩,৫৫২ তথা ৩১.৩২% আর লিবারেল পার্টির লরেঞ্জো বেরারডিনেত্তি পান ৮,২১৫ অর্থাৎ ১৮.৯৩% এবং গ্রিন পার্টির ডেভিড গ্রান্ডে পান ১১৪৪.২৬% ভোট।

ডলি বলেন, নির্বাচনে আমি অভিভূত হয়েছি মতভেদ ভুলে বাঙালিদের ঐক্যবদ্ধতা দেখে। এ বিজয় আমার নয়; সকল বাংলাদেশির বিজয়। তাই ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের জয় অনিবার্য। তিনি সকল ভোটাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডলির বিজয়ে আনন্দিত কানাডা প্রবাসী বাঙালীরা। তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। সাথে সারা বিশ্বের বাঙালীরাও। প্রথমবারের মতো কোনো বাঙালী কানাডার একটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচিত হওয়া রূপক অর্থে টরন্টো বিজয়ই বলা যায়।