বাংলাদেশে অফিসিয়ালি বিক্রি হবে অনার স্মার্টফোন
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
ফাইল ছবি
প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন খবর। দেশের বাজারে অফিসিয়ালভাবে আসছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। ইতিমধ্যেই ব্র্যান্ডটি বাংলাদেশে সক্রিয় হয়েছে এবং দেশের গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তির সহায়তার অভিজ্ঞতা ও সুবিধা দেবার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই অনারের বেশ কিছু প্রযুক্তিপণ্য দেশের বাজারে পাওয়া যাবে।
অনার হল একটি স্মার্টফোন ব্র্যান্ড যা ২০১৩ সালে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত চীনের মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। সাশ্রয়ী দাম এবং উদ্ভাবনী প্রযুক্তির জন্য অনার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
এছাড়া ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারে ব্যাবসা প্রসারিত করতে শুরু করে। হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর, ২০২০ সালের নভেম্বরে শেনজেন ঝিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি কোং লিমিটেড অনার কিনে নেয় এবং স্বাধীনভাবে কাজ করা শুরু করে অনার। ফলে অনার তার ফোনে ধারাবাহিকভাবে গুগল মোবাইল পরিষেবা (জিএমএস) দিতে সক্ষম হয়েছে। এটি পশ্চিমা বাজারে অনারকে একটি বড় সুবিধা দিয়েছে যেখানে অনেক ব্যবহারকারীর জন্য জিএমএস অপরিহার্য।
হুয়াওয়ে থেকে বিভক্তির পরের মাসগুলোতে অনারের সাফল্য চোখে পড়ার মতো। ইতিমধ্যে অনার ৯০ সিরিজ এবং অনার ম্যাজিক ৫ সিরিজসহ বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন সিরিজ বাজারে নিয়ে এসেছে। শুধু স্মার্টফোনই নয়, গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে অনারের ল্যাপটপ, ট্যাবলেট, এয়ারফোন এবং স্মার্টওয়াচ।
অনার ব্র্যান্ড বাংলাদেশে তাদের উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পণ্য এবং পরিষেবা দিতে অফিসিয়ালভাবে বাজারে আসছে। ব্যবহারকারীরা যাতে অনার ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করে তাদের জীবনধারাকে আরও সহজ এবং আনন্দসময় করতে পারেন এটাই প্রাধান্য পাবে। তাই ধারনা করা হচ্ছে, অনার অফিসিয়ালভাবে দেশের বাজারে আসা, স্মার্টফোন বাজারে এক নতুন দিনের সূচনা। যার ফলে বাংলাদেশের গ্রাহকরা উচ্চমানের প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোনে উন্নত প্রযুক্তির সুবিধা পাবেন।
অনার থেকে জানানো হয়, বাংলাদেশ একটি টেকনোলজি বিপণন হাব। প্রযুক্তিপ্রেমী বাংলাদেশের মানুষের সব সময় নতুন নতুন প্রযুক্তি এবং প্রযুক্তিপণ্যে আগ্রহ। অনার স্মার্টফোন ব্র্যান্ড বাংলাদেশে অফিসিয়ালভাবে যাত্রা শুরু করায় আমরা গর্বিত। অনার স্মার্টফোনে উচ্চমানের পণ্য এবং তথ্যপ্রযুক্তির সমন্বয় দেয়া হয়েছে, যা বাংলাদেশের গ্রাহকদের নতুন ধরনের প্রযুক্তি অভিজ্ঞতা দিতে সহায়তা করবে। এছাড়া প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে এই নতুন স্মার্টফোন ব্র্যান্ড।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

